আজ আমরা সাহায্য নিয়ে একটি অসাধারণ উপমহেশ করব: একদিন এক ছেলে তার মায়ের উপর রাগ করে চেঁচিয়ে বলল, “আমি তোমাকে ঘৃণা করি । আমি তোমাকে ঘৃণা করি ।” মায়ের বকুনির ভয়ে সে বাড়ি থেকে দৌড়ে পালিয়ে গেলো ।
সাহায্য নিয়ে শিক্ষনীয় একটি গল্প
তাহলে চলো সাহায্য নিয়ে একটি গল্প শুনি: একটু দূরে একটি পাহাড় ঘেরা উপত্যকায় গিয়ে সে আবার চেঁচিয়ে বলল “আমি তোমাকে ঘৃণা করি, আমি তোমাকে ঘৃণা করি ।” পাহাড় থেকে প্রতিধ্বনি ফিরে এলো, “আমি তোমাকে ঘৃণা করি, আমি তোমাকে ঘৃণা করি ।” ছেলেটি জীবনে এই প্রথম প্রতিধ্বনি শুনল । সে ভয় পেয়ে দৌড়ে মায়ের কাছে ফিরে গিয়ে মাকে বলল, “মা, পাহাড়ে একটা খারাপ ছেলে চেঁচিয়ে বলছে “তোমাকে ঘৃণা করি ।” মা ব্যাপারটা বুঝতে পেরে ছেলেকে উপত্যকায় ফিরে গিয়ে চিৎকার করে বলতে বললেন “আমি তোমাকে ভালবাসি, আমি তোমাকে ভালবাসি ।” ছোট ছেলেটি ফিরে গিয়ে উচ্চস্বরে বলল, “আমি তোমাকে ভালবাসি, আমি তোমাকে ভালবাসি ।” প্রতিধ্বনি ফিরে এলো । বাচ্চা ছেলেটির শিক্ষা হল, আমাদের জীবন প্রতিধ্বনির মত, যা দেই তাই ফিরে পাই । জীবন আসলেই একটি বুমেরাং । অন্য কে আমরা যাই দেই না কেন, বিনিময়ে কোন না কোন ভাবে সেটা আমাদের কাছেই ফিরে আসবে ।
সহায্য করার উপকারিতা
বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলেছেন “আমরা যখন অপরের নিকট ভাল হই, তখন আমরা নিজেদের কাছে সর্বোত্তম ।”
তাই চেষ্টা করুন অপরকে নিজের সামর্থ্য অনুযায়ী সাহায্য করার, চেষ্টা করুন তাদের ভালবাসার ।
হিংসা কিংবা ঘৃণার পথ নয়, পারস্পরিক সহযোগিতা আর ভালবাসার হাত ধরে এগিয়ে চলুন সামনে ।
.jpeg)